প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরের ৫ নম্বর ঘাট এলাকার ডাকাতিয়া নদীর তীর থেকে ৬০০ বস্তা পটাশ সার জব্দ করা হয়েছে। গত রোববার গভীর রাতে কোস্টগার্ডের সদস্যরা এসব সার জব্দ করেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। কোস্টগার্ড জানায়, দুর্বৃত্তরা এসব সার পাচারের উদ্দেশ্যে ডাকাতিয়া নদীর তীরে এনে রেখেছিল। চাঁদপুর প্রতিনিধি