সার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর খালে কোস্টগার্ডের সদস্যরা গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১০০ বস্তা সারসহ একটি ট্রলার জব্দ করেছেন। কোস্টগার্ড সূত্র জানায়, শুক্রবার রাতে বিসমিল্লাহ পরিবহন নামের একটি ট্রলার আন্ধারমানিক নদ থেকে মহিপুর খালে প্রবেশ করে। এ সময় কোস্টগার্ডের সদস্যরা ট্রলারটি জব্দ করেন। ট্রলারে ৫০ বস্তা টিএসপি, ২৭ বস্তা এমওপি, ১৩ বস্তা ডিএপি, ১০ বস্তা ইউরিয়া রয়েছে। গতকাল শনিবার এগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।