সার পাচ্ছেন সেলবরষের কৃষকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে সাত দিন সার বিক্রি বন্ধ থাকার পর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কৃষকদের কাছে সার বিক্রি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক নির্দেশে এত দিন সার বিক্রি বন্ধ ছিল। এতে কৃষকদের চলতি বোরো মৌসুমে বীজতলা তৈরি ও সবজি চাষ ব্যাহত হচ্ছিল।উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীপক কুমার পাল জানান, ইউএনও মোহাম্মদ কামাল হোসেন গত ২৯ নভেম্বর থেকে সার বিক্রি বন্ধ রাখার জন্য ডিলারকে মৌখিক নির্দেশ দেন। পরে মঙ্গলবার থেকে সার বিক্রির অনুমতি দিলে ডিলার মো. আনোয়ার হোসেন কৃষকদের কাছে সার বিক্রি শুরু করেন।