সার বিক্রেতার তালিকায় নাম না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত
রংপুরে খুচরা সার বিক্রেতার তালিকায় নাম না থাকায় সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে কয়েকজন যুবক। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম অভিযোগ করেছেন, উপজেলা কার্যালয়ে টাঙানো খুচরা সার বিক্রেতাদের তালিকায় নিজেদের নাম দেখতে না পেয়ে গতকাল বুধবার দুপুরের দিকে কয়েকজন যুবক তাঁর ওপর চড়াও হয়। একটি কক্ষে আটকিয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। তবে ওই যুবকদের কাউকেই তিনি চেনেন না বলে জানান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষি কর্মকর্তা আলী আজমকে একটি কক্ষ থেকে উদ্ধার করে।সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেছেন, তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার খবর শুনেছেন।য় মিটারের পরিবর্তে গজ হিসেবে কাপড় বিক্রির অপরাধে ৩০০ টাকা জরিমানা করেন। এ সময় ওই দোকানের মালিকের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে বাজারের অন্য বস্ত্র ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালতের অন্যদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা এসে তাঁদের উদ্ধার করেন। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে স্থানীয় সাংসদ মো. জাফর আলী ঘটনাস্থলে এসে তাঁদের শান্ত করেন।কুড়িগ্রাম বাজারের বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রওশন আমিন রিন্টু বলেছেন, ‘মোকাম থেকে গজ হিসেবে কাপড় আসে। আমরা সেই হিসাবে কাপড় বিক্রি করি। এ জন্য জরিমানা করা উচিত হয়নি।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে। জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান জানান, ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে বিষয়টি সুরাহা করা হয়েছে।