সার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাষি পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার তিনটি ইউনিয়নের ৩০ জন প্রদর্শনী কৃষকের প্রত্যেককে ২০ কেজি এমপি, ২০ কেজি ডিএপি, ১০ কেজি জিপসাম ও এক কেজি করে জিংক সার বিনা মূল্যে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।