সার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলার ৩০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ গম ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রত্যেক কৃষককে ২০ কেজি বীজ গম ও ৩০ কেজি করে সার দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী, মৎস্য কর্মকর্তা বদিউল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, কৃষক নেকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।