সার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সার বিতরণ কার্যক্রমের আওতায় সাতটি ইউনিয়নের চার হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে মাথাপিছু ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী।