সার-বীজ-কীটনাশক বিক্রেতাদের সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র সার, বীজ ও কীটনাশক বিক্রেতারা একটি সমিতি গঠন করেছেন। গত রোববার বিকেলে পীরগঞ্জ ওয়াপদা রেস্ট হাউসে মাসুদ রানার সভাপতিত্বে ওই সমিতি গঠন করা হয়। সেখানে উপজেলার ৭৫ জন বিক্রেতা উপস্থিত ছিলেন। সভায় মহিদুল ইসলাম, মাসুদ রানা, রাকিবুল বারী, মুকুল মাস্টার, আনিসুর রহমান প্রমুখ বক্তব্য দেন। রাকিবুল বারীকে সমিতির সভাপতি, মাসুদ রানাকে সাধারণ সম্পাদক এবং মহিদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্যের ওই সমিতি গঠন করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি