প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরের পাটগ্রামের ইউএনও ও হাতীবান্ধার অতিরিক্ত দায়িত্বে থাকা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হামিদুর রহমান প্রমুখ। ৩০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাষকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএফপি সার ও ৫ কেজি করে এমওপি সার এবং ১০০ জন কৃষকের মধ্যে ৫৪০ গ্রাম করে সবজি বীজ বিতরণ করা হয়।