প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজন করে। গতকাল বুধবার বেলা দুইটা থেকে উপজেলা চত্বরে ৭০০ সরিষাচাষি ও ৭০০ ভুট্টাচাষির মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এর আগে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ইমদাদুল হক। প্রধান বক্তা ছিলেন সাংসদ সেলিনা জাহান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আখতারুল ইসলাম।