সার-বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৭০ জন কৃষকের মধ্যে গতকাল রোববার সকালে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান এ সার ও বীজ বিতরণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা রথীন কুমার ঘরামি প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন কৃষককে ২ কেজি করে ভুট্টার বীজ ও ৩০ কেজি করে সার, ৬০ জনকে ৮ কেজি করে খেসারির বীজ ও ২০ কেজি করে সার এবং ৫০ জনকে ৫ কেজি করে মুগডালের বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়। পিরোজপুর প্রতিনিধি