সার মানুষের পেছনে ঘুরছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ অঞ্চলের মানুষ সারের জন্য পাগলের মতো ঘুরেছে। তখন সারে ভেজালও ছিল। এখন সার মানুষের পেছনে ঘুরছে। সারের কোনো সংকট নেই। কৃষি উৎপাদন বেড়েছে, পাশাপাশি মাছ চাষে এ দেশ পৃথিবীর চতুর্থতম।
নীলফামারীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে গতকাল শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শহীদ মিনার চত্বরে এ মেলার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মো. ইদ্রিস। উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আইএপিপি প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আলী, জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।
উদ্বোধন শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।