সারওয়ার মুরশিদের শারীরিক অবস্থার আরও অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখার পাশাপাশি এখন তাঁর কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে।পারিবারিক সূত্রে জানা গেছে, ৮৮ বছর বয়সী খান সারওয়ার মুরশিদকে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মাস খানেক আগে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আরও কয়েকবার হূদেরাগে আক্রান্ত হন। সর্বশেষ গত বুধবার রাতে অবস্থার অবনতি ঘটে।সর্বশেষ অবস্থা সম্পর্কে খান সারওয়ার মুরশিদের ছোট মেয়ে শারমীন মুরশিদ শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘বাবাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। এ ছাড়া তাঁর কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। একের পর এক তাঁর অঙ্গপ্রত্যঙ্গে সমস্যা শুরু হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা খুব সংকপটাপন্ন। তাঁরা আশার কোনো কথা শোনাতে পারছেন না। দেশবাসীর কাছে আমরা দোয়া চাইছি।’