সারদা সংঘের মাতৃ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা সংঘের ১৬তম মাতৃ সম্মেলন সম্প্রতি জে এম সেন হলে অনুষ্ঠিত হয়েছে। স্বামী শক্তিনাথানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন গুরুপদ পালিত। আলোচক ছিলেন প্রব্রাজিকা জ্যোতিপ্রাণা, বাসনা মহুরী, মীরা সিংহ প্রমুখ। এতে ১২৫ জন দুস্থ মহিলাকে বস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শ্যামলী বিশ্বাস, বিজলী বিশ্বাস, জবা দাশগুপ্তা, সঞ্চিতা সেন ও প্রতিমা মল্লিক। বিজ্ঞপ্তি।