সারদায় মৈত্রী ভবন নির্মাণে বাংলাদেশ ভারত চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন নির্মাণের লক্ষ্যে গতকাল রোববার দুই দেশের মধ্যে একটি আর্থিক চুক্তি হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন নির্মাণে ব্যয়ের পুরোটাই ভারত সরকার অনুদান হিসেবে বাংলাদেশকে দেবে। ওই ভবনে গবেষণাগার, প্রতিরূপ অপরাধচিত্রসমূহ এবং একটি নমুনা অপরাধ স্টেশন থাকবে।