সারবোঝাই ট্রাক ১১ দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে সার বোঝাই করে উত্তরবঙ্গে যাওয়ার পথে উধাও হওয়া ট্রাক গত ১১ দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। জানা গেছে, ১৮ এপ্রিল যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড থেকে ১০ মেট্রিক টন সার বোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের কুড়িগ্রাম সদরের উদ্দেশে রওনা দেয়। পরে কুড়িগ্রাম জেলা সদরের মেসার্স আহামঞ্চদ ব্রাদার্স অ্যান্ড কোং—এই ঠিকানায় পৌঁছানোর কথা থাকলেও ট্রাকটি পৌঁছায়নি। ট্রাকের চালক আবদুর রশিদকেও খুঁজে পাওয়া যায়নি। কুড়িগ্রামের মেসার্স আহামঞ্চদ ব্রাদার্স অ্যান্ড কোং-এর মালিক আহামঞ্চদ উদ্দিন বলেন, ‘তারাকান্দি ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি আমার নামে বরাদ্দকৃত ১০ মেট্রিক টন সার উত্তোলনের পর ট্রাকে করে পাঠালেও আমি পাইনি।’ তারাকান্দি ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন সরকার জানান, সারবোঝাই ট্রাকটি গত ১১ দিনেও গন্তব্যে পৌঁছায়নি এবং ট্রাক ও চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।