সারা দিন বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কনকনে শীতের কারণে মানুষজন কাজকর্মে চরম দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি|