সারা দেশ
১০ দিনের কারাদণ্ডবগুড়ার শাজাহানপুর উপজেলায় এক স্বেচ্ছাসেবক লীগের কর্মী আবদুল মান্নানকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে এ শাস্তি দেওয়া হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আবদুল মান্নানকে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া চারজন গ্রেপ্তারবরগুনার আমতলী উপজেলায় আবাসিক হোটেল ‘আল নূর বোডিং’ থেকে গত রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বশির উদ্দিন, লোকমান হোসেন, আবদুস সালাম মুন্সি ও হাবিবুর রহমান। তাঁদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে এবং তাঁদের কাছ থেকে দুই প্যাকেট তাসসহ এক হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেমায়েত হোসেন জানান, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিবন্ধ ঘোষণাঈদসহ নানা ধর্মীয় উৎসব উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস আগামীকাল বুধবার থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাআরও একজনের মৃত্যুরাজধানীর শ্যামপুরে ইস্পাত কারখানার চুল্লি বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ আরেক কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত বুধবারের বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত হলো। সর্বশেষ গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৈদ্যুতিক মিস্ত্রি অহিদুল ইসলাম (২৮)। নিজস্ব প্রতিবেদকপ্রধানমন্ত্রীর অনুদানপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এনায়েত কবির এমিলের চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন। ৫ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এমিল গুরুতর আহত হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন গত রোববার তাঁর অফিসে এমিলের বোন তানিয়া সুলতানা হ্যাপির কাছে এই এক লাখ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে ১৬ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমিলের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দেয়। এমিল সাভারে পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন। বাসস।