সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানা চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুটি বেকারি, তিনটি রেস্তোরাঁ ও দুটি ফলের দোকান কর্তৃপক্ষকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকেও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ মোয়াজ্জম হোসাইন গতকাল সোমবার দুপুরে এ রায় দেন। জরিমানার মোট ২১ হাজার টাকা তার‌্যাক্ষণিকভাবে আদায় করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি তিনজন গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জোবায়েত প্রধান, মঞ্জুর আলম ও এফতেখারুল মিল্লাত নামের তিন ব্যক্তিকে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গত রোববার গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পাটগ্রাম-দহগ্রাম সড়কে মজিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে অর্থ ও মুঠোফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, জোবায়েত, মঞ্জুর ও এফতেখারুলের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল সোমবার তাঁদের কারাগারে পাঠানো হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিনতুন কমিটি১২৮ বছরের ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী নির্বাহী কমিটির সভাপতি পদে মাহফুজুর রশীদ নিলু ও সাধারণ সম্পাদক পদে এ কে এম ফখরুল আলম পুনর্নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিবার্ষিক সাধারণ সভায় ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ছাত্র সমিতি সূত্র জানায়, এবারের কমিটিতে ছয়জন নতুন যুক্ত হয়েছেন। এঁরা হলেন মো. এনামুল হক সহসভাপতি, মঈন কাদের ক্রীড়া সম্পাদক, জগবন্ধু হালদার সাহিত্য ও প্রচার সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে গৌরাঙ্গ ঘোষাল, মো. আসাদ উল্লাহ ও মিলনময় রায়। অন্যরা পুনর্নির্বাচিত হয়েছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি