সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গয়না আটকভারত থেকে পাচার করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ৩২ কেজি রুপার গয়না আটক করা হয়েছে। রোববার রাত আটটার দিকে সাতক্ষীরা সদরের মিলবাজার এলাকা থেকে গয়নাগুলো আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় জামাল হোসেন (৪৬) ও শরিফুল ইসলাম (৩৫) নামের দুজনকে আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহামঞ্চদ ইব্রাহীম জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে সোমবার বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপ্রতিমা ভাঙচুরবগুড়ার ধুনটে কুঠিবাড়ী শ্মশানমন্দিরের বেড়া ভেঙে দুর্বৃত্তরা রাধাকৃষ্ণের দুটি এবং কালী দেবীর একটি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, উপজেলার কুঠিবাড়ী গ্রামে আদিবাসী সম্প্র্রদায়ের প্রায় ১০০ পরিবার বসবাস করে। ওই গ্রামের সরকারি হেলিপ্যাডের পূর্ব পাশে একটি মাদ্রাসা, দুটি মন্দির ও একটি শ্মশান পাশাপাশি রয়েছে। রোববার রাতে দুর্বৃত্তরা মন্দিরের বেড়া ভেঙে প্রতিমাগুলো ভাঙচুর করে। এ ঘটনায় সোমবার দুপুরে মন্দির কমিটির সভাপতি দিনু রায় বাদী হয়ে থানায় মামলা করেছেন। ধুনট (বগুড়া) প্রতিনিধিপানীয়সহ গ্রেপ্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর বাজারের আবদুল মান্নান মিয়ার দ্বিতল ভবনে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন প্রায় ছয় হাজার বোতল যৌন উত্তেজক পানীয় (এনার্জি ড্রিংকস) জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. হাসান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এবং এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র স্থানীয় প্রশাসন এবং বিএসটিআইয়ের অনুমতি ছাড়াই কোমল পানীয়র ব্যবসা করে। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি পাঁচ দফা দাবিহবিগঞ্জে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার সমাবেশ কর্মসূচি পালন করেছে। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপিও পেশ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় বেলা ১১টায় এ সমাবেশ হয়। সঞ্চারকলিপিতে সব সরকারি কর্মচারীকে ৬০ শতাংশ মহার্ঘভাতাসহ পাঁচ দফা দাবির কথা উল্লেখ করা হয়। হবিগঞ্জ প্রতিনিধি