সারা দেশে আজ ছাত্রশিবিরের বিক্ষোভ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে আজ রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বার গতকাল শনিবার এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনসহ কারাবন্দী সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে কোথায়, কখন এ বিক্ষোভ ও সমাবেশ হবে, তা জানানো হয়নি।
বিবৃতিতে দাবি করা হয়, শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। একইভাবে ছাত্রশিবিরকে দমনের লক্ষ্যে প্রতিদিনই সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।