সারা দেশে আজ ১৮ দলের গণবিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের ‘দুর্নীতি, দুঃশাসন ও জনদুর্ভোগের’ বিরুদ্ধে আজ রোববার সারা দেশে গণবিক্ষোভ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জেলা সদর, মহানগর, থানা, উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি পালিত হবে।ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা দুইটায় গণবিক্ষোভ হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিএনপি সব অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলের শরিক নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছে।