সারা দেশে উৎসব করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ে সারা দেশে আনন্দ উৎসবের আয়োজন করবে সরকার।গতকাল সোমবার মন্ত্রিপরিষদে সারা দেশে আনন্দ উৎসব আয়োজনের প্রস্তাব আসে। এতে প্রধানমন্ত্রীও একমত পোষণ করেন। বৈঠক-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, শিগগিরই আলোচনার মাধ্যমে একটি তারিখ নির্ধারণ করে সরকার আনন্দ উৎসবের ঘোষণা দেবে। ওই দিন বিজয় মিছিল এবং সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেছেন, আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী সমুদ্রসীমার মানচিত্র শিগগিরই গেজেট আকারে প্রকাশ করবে সরকার।মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেলে ১৪ মার্চ রায় হয়। এতে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।