বিএনপির নেতৃত্বাধীন জোটের ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার ও গতকাল রোববার রাজধানীসহ দেশের ২৮টি জেলায় অভিযান চালিয়ে পুলিশ আরও ৯৯৪ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে ৪৩১ জনকে। রাজধানীর বাইরে গ্রেপ্তার করা হয় ৫৬৩ জনকে।বুধবার থেকে গতকাল পর্যন্ত রাজধানীর ৪১ থানায় গ্রেপ্তারের সংখ্যা প্রায় দেড় হাজার। আর রাজধানীর বাইরে এই সংখ্যা ১৩৪৭ জন। সাকল্যে গ্রেপ্তারের সংখ্যা দুই হাজার ৮০০ জনেরও বেশি।বিএনপির নেতারা বলছেন, ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি বানচাল করতে পুলিশ এই অভিযান চালাচ্ছে। পুলিশি অভিযানের কারণে জোটের নেতাকর্মীরা বাসা-বাড়িতে থাকতে পারছেন না।পুলিশের ভাষ্যমতে, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।পুলিশসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:চট্টগ্রাম: শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২৮ জনকে গ্রেপ্তার করেছে।ভৈরব: কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মোল্লাকে গতকাল ভৈরব রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। পৃথক ঘটনায় গতকাল ভৈরব থেকে যুবদলের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিরামপুর (দিনাজপুর): গতকাল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজার থেকে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও কর্মী মতিয়ার রহমানকে একটি মাইক্রোবাসসহ আটক করেছে পুলিশ। শনিবার রাতে আটক করা হয় কুশদহ ইউনিয়নের জামায়াতের রোকন সেকেন্দার আলীকে।ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গত শনিবার রাতে ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ও শনিবার রাতে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের চার নেতাকে গ্রেপ্তার করেছে। জয়পুরহাট: শনিবার দিবাগত রাতে শহরের ঢাকাগামী নৈশকোচের কাউন্টারের সামনে থেকে জামায়াত ও শিবিরের আট কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।কুষ্টিয়া: শনিবার দিবাগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে জেলায় মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হলো।পাবনা: জেলার চার উপজেলায় শনিবার রাতে ও গতকাল অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতের ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এ দিয়ে গত পাঁচদিনে পাবনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে।পঞ্চগড়: গতকাল পঞ্চগড় থানার পুলিশ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজিমউদ্দিনকে গ্রেপ্তার করে।গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত বিএনপির ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।পার্বতীপুর (দিনাজপুর): শুক্রবার থেকে গতকাল পর্যন্ত পুলিশ পার্বতীপুর শহর ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ও জামায়াতের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ট্রেনগুলোতে শনিবার গভীর রাত থেকে অভিযান চালাচ্ছে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। অভিযানে গতকাল দুপুর পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।ভোলা: বিএনপির দাবি, জেলার সাত উপজেলা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলার কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত ১৮ জনকে আটক করেছে।গোপালগঞ্জ: গোপালগঞ্জে শনিবার রাতে বিএনপির ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফরিদপুর: ফরিদপুরের সালথা ও ভাঙ্গা উপজেলা থেকে গত শনিবার রাতে ও গতকাল পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা জামায়াতের সভাপতি মো. মোসলেহ উদ্দিন সাঈদীকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।মাদারীপুর: মাদারীপুরের চার উপজেলা থেকে শনিবার ও গতকাল পুলিশ বিএনপি ও জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে।নেত্রকোনা: গত দুই দিনে নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ চারদলীয় জোটের ৪৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথ থানা পুলিশ গত শনিবার রাতে বিএনপি ও জামায়াতের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের আরও ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পুলিশ উলিপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খাইরুজ্জামানসহ ১০ জনকে গ্রেপ্তার করে।নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার ও নবাবগঞ্জে শনিবার রাতে ২০ জনকে আটক করেছে পুলিশ।মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে গত দুদিনে ১৯ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।শেরপুর: গত শনিবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। খুলনা: নগর পুলিশ শনিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে।গাজীপুর: শনিবার ও গতকাল গাজীপুরে বিএনপির নেতাকর্মীসহ ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জ: শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ৩৪ নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জ: শনিবার ও গতকাল ফতুল্লা, রূপগঞ্জ ও বন্দর এলাকা থেকে পুলিশ বিএনপি ও জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।নোয়াখালী: শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর থানা পুলিশ গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করেছে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সোনারগাঁ থানা পুলিশ গতকাল জামায়াতের দুই সমর্থককে আটক করেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।দেবীদ্বার (কুমিল্লা): শনিবার দিবাগত রাতে দেবীদ্বার থানা পুলিশ তিনজনকে ও মুরাদনগর থানা পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করে।