সারা দেশে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার সারা দেশে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।বাঙালির এই অবিসংবাদিত নেতা ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর নেতৃত্বে মুক্তিকামী বাঙালি পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে পরাধীনতার নিগড় ছিন্ন করে অর্জিত হয়েছিল স্বাধীনতা।দিনটি ছিল সরকারি ছুটি। শিশু-কিশোরেরা আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে।সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ ও আওয়ামী লীগের নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। ঢাকায় পাড়া-মহল্লাগুলোতে বিভিন্ন সংগঠন দিনভর মাইকে প্রচার করেছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ভাষণ।বিভিন্ন সংগঠনের পালিত কর্মসূচির মধ্যে ছিল—বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব। যেসব সংগঠন কর্মসূচি পালন করেছে সেগুলোর মধ্যে রয়েছে—জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ শিশু একাডেমী, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, বঙ্গবন্ধু শিশু একাডেমী, শেখ রাসেল শিশু সংসদ, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট, বাংলা একাডেমী, জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু পরিষদ, ইসলামিক ফাউন্ডেশন, অপরাজেয় বাংলাদেশ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, কৃষিবিদ ইনস্টিটিউট, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ হকার্স লীগ, বঙ্গমাতা পরিষদ, জাতীয় গণতান্ত্রিক লীগ, আওয়ামী তরুণ লীগ, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ, ঢাকা সড়ক পরিবহন সমিতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, প্রতিরোধ যোদ্ধা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, অমর প্রকাশনী, আওয়ামী হকার্স লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল), জাতীয় শ্রমিক লীগ, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ, সোনালী ব্যাংক লিমিটেড, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা পরিষদ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, জাতীয় জনতা পার্টি প্রভৃতি।