সারা দেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, মিলাদ, ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: দুপুরে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম ওরফে মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী, সাবেক সাংসদ সৈয়দা নার্গিস আলী, গাজী আব্দুল হক প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা: কুমিল্লা টাউন হলে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বাধীন অংশ বেলা দুইটায় ও দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বাধীন অংশ বিকেল চারটায় দলীয় কার্যালয়ে জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। ফরিদপুর: ফরিদপুর দ্বিধাবিভক্ত বিএনপি আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করেছে। কামাল ইউসুফ-সমর্থিতরা শহরের গোল পুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। অন্যদিকে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক-সমর্থিতরা বিকেল চারটায় স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।চুয়াডাঙ্গা: সকাল ১০টায় ড্রিম গার্ডেন কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ফজলুর রহমান, আব্দুল হালিম, খন্দকার আব্দুল জব্বার প্রমুখ। অপরদিকে স্থানীয় প্রিন্স প্লাজা মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি হাজি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু। বক্তব্য দেন এ বি এম হাসান, এম জেনারেল ইসলাম, সরদার আলী হোসেন প্রমুখ।ঝালকাঠি: জেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে আমতলা রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান, প্রচার সম্পাদক নূর হোসেন প্রমুখ।