সারা দেশে ভূমিকম্প অনুভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার বিকেলে সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেল অনুযায়ী উৎ​পত্তিস্থলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চাউক।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ভূমিকম্পের উৎ​পত্তিস্থলের দূরত্ব ৫২৬ কিলোমিটার। 

আজ ভোরে ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেখানে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।