সারা দেশে মৃদু ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বেলা ১টা ২০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সুনামগঞ্জ জেলা। সেখানে রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্পের কারণে ঢাকাসহ বিভিন্ন স্থানের ভবন স্বল্প সময়ের জন্য কেঁপেছিল বলে খবর পাওয়া গেছে।