সারা দেশে সেরা যারা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে সেরা ২০টি বিদ্যালয় নির্বাচন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ডিআরভুক্ত ছাত্রছাত্রী, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার ও অনুপস্থিত ছাত্রছাত্রীর হারের ভিত্তিতে প্রথম হয়েছে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয়।সেরা ২০-এ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র তিনটি রাজধানী ঢাকার বাইরের। চারটি বিষয় বিবেচনায় মনিপুর উচ্চবিদ্যালয় ৭৪ দশমিক ৩৯ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। তাদের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় হয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তাদের পয়েন্ট ৪৪ দশমিক ৭৫। সেরা ২০-এ থাকা অন্য ১৮টি প্রতিষ্ঠান হলো যথাক্রমে মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৪১.৪৫), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল (৪০.৬৫), গুলশানের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৪০.১৬), মতিঝিলের ন্যাশনাল আইডিয়াল স্কুল (৪০.০২), কুমিল্লা সদরের কুমিল্লা মডার্ন স্কুল (৩৯.৪৮), ডেমরার একে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৩৮.৯৮), মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল (৩৭.৬৯), ডেমরার শামসুল হক খান স্কুল (৩৬.৭৩), মিরপুরের মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ (৩৬.৪৩), মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ (৩৬.০৮), বনানী বিদ্যানিকেতন (৩৪.৬১), চট্টগ্রামের বন্দরের বিএন স্কুল ও কলেজ (৩৪.২৩), ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল (৩৩.৬৬), মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৩.২৬), উত্তরা হাইস্কুল (৩৩.২৫), খুলনা জিলা স্কুল (৩৩.২৩), মতিঝিলের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট (৩২.৯৮) ও মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ (৩২.৭৮)।এ ছাড়া ডিআরভুক্ত ছাত্রছাত্রী, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার ও অনুপস্থিত ছাত্রছাত্রীর হারের ভিত্তিতে সাতটি বিভাগে সেরা ১০টি বিদ্যালয় ঠিক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে জাতীয় সেরা ২০ বিদ্যালয়ে সপ্তম কুমিল্লার মডার্ন স্কুল ছাড়া প্রথম ১১টি বিদ্যালয় ঢাকা বিভাগের সেরা ১০টি বিদ্যালয় হয়েছে। চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে কুমিল্লা সদরের কুমিল্লা মডার্ন স্কুল। সেরা অন্য নয়টি প্রতিষ্ঠান হলো যথাক্রমে চট্টগ্রাম বন্দরের বিএন স্কুল ও কলেজ, চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চাঁদপুর সদরের হাসান আলী উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, কুমিল্লা সদরের নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়, চট্টগ্রামের হাটহাজারী মডেল স্কুল ও কুমিল্লা জিলা স্কুল। রাজশাহী: রাজশাহী বিভাগে প্রথম হয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সেরা দশে থাকা বিভাগের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে বগুড়া জিলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর বোয়ালিয়ার সরকারি পিএন স্কুল, পাবনা জিলা স্কুল, নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া সদরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, একই উপজেলার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহীর বোয়ালিয়ার মসজিদ মিশন একাডেমি মির্জাপুর।খুলনা: খুলনা বিভাগে প্রথম হয়েছে খুলনা জিলা স্কুল। সেরা অন্য নয়টি বিদ্যালয় হলো যথাক্রমে খুলনা সদরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুষ্টিয়া জিলা স্কুল, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়, খুলনা সদরের খুলনা পাবলিক কলেজ, একই উপজেলার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চুয়াডাঙ্গা সদরের ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।বরিশাল: বরিশাল বিভাগে প্রথম হয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। সেরা অন্য নয়টি প্রতিষ্ঠান হলো যথাক্রমে বরিশাল জিলা স্কুল, বরিশাল সদরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়, পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুরের মঠবাড়িয়া মডেল বিদ্যালয়, ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বরিশাল নগরের হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সিলেট: সিলেট বিভাগে প্রথম হয়েছে ব্লু-বার্ড উচ্চবিদ্যালয়। সেরা অন্য নয়টি প্রতিষ্ঠান হলো যথাক্রমে সিলেট সদরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, হবিগঞ্জ সদরেরর বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চন্দ্রনাথ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, সিলেট সদরের বর্ডার গার্ড পাবলিক স্কুল, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও মৌলভীবাজার সদরের দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল। রংপুর: রংপুর বিভাগে প্রথম হয়েছে রংপুর সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সেরা অন্য নয়টি প্রতিষ্ঠান হলো দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর সদরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা বিদ্যালয়, দিনাজপুর সদরের সেন্ট ফিলিপস হাইস্কুল অ্যান্ড কলেজ, রংপুর জিলা স্কুল ও গাইবান্ধা সদরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল।