সারা দেশের সঙ্গে সাতক্ষীরার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা টেলিফোন এক্সচেঞ্জের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে জেলার সঙ্গে সারা দেশের টেলিযোগাযোগ বন্ধ রয়েছে। কবে নাগাদ টেলিফোন এক্সচেঞ্জ চালু হবে তা বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে টেলিযোগাযোগ অচল থাকায় জেলার সরকারি ও বেসরকারি অফিসগুলোতে অচলাবস্থা দেখা দিয়েছে।জেলা বিটিসিএলের উপবিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা টেলিফোন এক্সচেঞ্জ ও ছয়টি উপজেলা এক্সচেঞ্জের আওতায় চার হাজার ১৩৩টি টেলিফোন সংযোগ রয়েছে। গত সোমবার সাতক্ষীরা টেলিফোন এক্সচেঞ্জে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরের দিন ভোর থেকে এক্সচেঞ্জটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সাতক্ষীরা বিটিসিএলের উপবিভাগীয় প্রকৌশলী মনষ কুমার সাহা জানান, দ্রুত যাতে টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়, সে ব্যাপারে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে।