সারিয়াকান্দি ও ধুনটে ঝড়ে ১৭০০ ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার ওপর দিয়ে গত শনিবার রাতে ঝড় বয়ে গেছে। এতে দুটি উপজেলায় প্রায় এক হাজার ৭০০ ঘর বিধ্বস্ত এবং বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে ঝড়ে ধুনটের নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী, নাংলু, জয়শিং, সাতবেকি, নিমগাছি, ধামাচামা, ফরিদপুর; চিকাশি ইউনিয়নের চাপড়া, ঝিনাই, জোড়শিমুল; এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি, ফকিরপাড়া, নলযাঙ্গা, ছোট এলাঙ্গী, তারাকান্দি ও কালেরপাড়া ইউনিয়নের রামনগর, হাঁসখোলি শরুগ্রামসহ ৩০টি গ্রামের দেড় হাজার ঘর বিধ্বস্ত হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রায় ২০ মিনিটব্যাপী ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে খেতের বোরো ধান ও ভুট্টাগাছ মাটিতে হেলে পড়েছে। বেশ কিছু গাছপালা ভেঙে গেছে।নিমগাছি ইউপির চেয়ারম্যান সুজাউদ্দৌলা জানান, ঝড়ে শতাধিক ঘরের চাল উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পারিবারের মানুষগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। সারিয়াকান্দি উপজেলার তিনটি ইউনিয়নের আটটি গ্রামে ঝড়ে দুই শতাধিক ঘর এবং কড়িতলা উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে।