সারিয়াকান্দিতে তরুণকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ডোমরকান্দি গ্রামে গত শুক্রবার রাতে এক তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে।সারিয়াকান্দি থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের ডোমরকান্দি গ্রামের বাবর আলীর ছেলে সুজন মিয়া (২৮) বাড়ির কাছে খালে মাছ ধরতে যান। কে বা কারা তাঁকে গলা কেটে হত্যা করে লাশ ডোমরকান্দি সেতুর কাছে ফেলে রাখে। খবর পেয়ে গতকাল শনিবার বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।সারিয়াকান্দি থানার ওসি ফায়জুল ইসলাম জানান, এ ব্যাপারে নিহতের ভাই ওবায়দুল হক ১১ জনের নামে হত্যা মামলা করেছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।