সারিয়াকান্দিতে ফের ধস, হুমকির মুখে চন্দনবাইশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা তালুকদারপাড়ায় নদীর তীর সংরক্ষণ কাজের ৩০ মিটার এলাকা ধসে গেছে। এ নিয়ে এক হাজার ৭৩৫ মিটার এলাকার প্রায় ৭৫০ মিটার ধসে যাওয়ায় চন্দনবাইশা এলাকাটি হুমকির মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালির বস্তা ও সিসি ব্লক ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে।পাউবো সূত্রে জানা গেছে, সারিয়াকান্দির চন্দনবাইশাকে যমুনার ভাঙন থেকে রক্ষার জন্য ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরে ৫৫ কোটি টাকা ব্যয়ে তালুকদারপাড়ায় এক হাজার ৭৩৫ মিটার নদীর তীর সংরক্ষণ কাজ করা হয়। গত দুই বছরে এই এলাকার ৭০০ মিটার বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার নতুন করে আবার ৩০ মিটার এলাকা ধসে যায়। ফলে নদীর তীর সংরক্ষণের আরও এলাকা চরম হুমকির মধ্যে রয়েছে।পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, ভাঙন ঠেকাতে সেখানে বালির বস্তা ও সিসি ব্লক ফেলা হচ্ছে।