সারী নদীর উজানে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন, সিলেটে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারী নদীর উজানে গতকাল বুধবার ভারতের মেঘালয় রাজ্যে জলবিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের উদ্বোধন হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা এ প্রকল্পের উদ্বোধন করেন। মেঘালয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।এই বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন সামনে রেখে গত মঙ্গলবার সিলেটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সারী নদী বাঁচাও আন্দোলন প্রতিবাদী মানববন্ধন করেছে। বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করায় আন্দোলনকারীরা গতকাল ক্ষোভ প্রকাশ করেন।মেঘালয়ের শিলং থেকে প্রকাশিত একটি পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়, মুকুল সাংমা এই প্রকল্পের উদ্বোধন করে আগামী বাজেট অধিবেশনের (৯-২৩ মার্চ) মধ্যে দ্বিতীয় ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ইউনিট থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে। গত মঙ্গলবার বাপা ও সারী নদী বাঁচাও আন্দোলনের প্রতিবাদ কর্মসূচির পরও বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন ও বাংলাদেশ সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। গতকাল সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই আল-হাদী প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয় প্রকল্প যাতে চালু না হয়, এ জন্য আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারতের প্রতি আহ্বান জানাই।’ ‘আমরা সীমান্তবাসী’র প্রতিবাদ সভা: সারী নদীর উজানে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প চালুর প্রতিবাদে কাল শুক্রবার সিলেটে সারী নদীর বাংলাদেশে প্রবেশমুখের লালাখাল বাজারে প্রতিবাদ সভা আহ্বান করেছে ‘আমরা সীমান্তবাসী’। বেলা তিনটায় লালাখাল বাজারে প্রতিবাদ সভায় সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।