সারী মরলে প্রাকৃতিক ক্ষতি নয়, শ্রমিকেরা বেকার হবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারী নদী হচ্ছে সিলেটের ছোট ছোট নদী-খাল-বিলের ‘লাইফ লাইন’। পানি শুকিয়ে এই নদী মরে গেলে শুধু প্রাকৃতিক ক্ষতি নয়, সারী নদীনির্ভর কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন। গতকাল শুক্রবার বিকেলে সারী নদীর লালাখাল এলাকায় ‘আমরা সীমান্তবাসী’র উদ্যোগে সমাবেশে বক্তারা এ আশঙ্কার কথা জানিয়ে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।সিলেট অঞ্চলের প্রধান সীমান্ত নদী সারীর উজানে ভারতের মেঘালয়ের মাইথ্রু অংশে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করে একাধিক বাঁধ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতের মেঘালয় সরকার। গত বুধবার বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উদ্বোধন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।