সারোয়ার-তামিম গ্রুপের দুজন গ্রেপ্তার: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুজনই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন তুষার হাবিব ওরফে আইয়ুব (২৬) ও আবু বকর সিদ্দিক (৩৫)। দুজনেরই বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

র‍্যাব-১১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, জেএমবির শুরা সদস্য ইমরান আহমেদকে গত ১১ জুন গ্রেপ্তার করে র‍্যাব। এই দুজন ইমরানের সহযোগী। তুষার কাপড়ের ব্যবসা করতেন। আবু বকর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।