সার্ক খাদ্য ব্যাংক কার্যকর করার আহ্বান স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দেশগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার্ক খাদ্য ব্যাংক কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক সমর্থন আদায়ে সাংসদদের এগিয়ে আসতে হবে। গত সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অ্যাসোসিয়েশন অব সার্ক স্পিকার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ানসের ষষ্ঠ সম্মেলনে ‘আঞ্চলিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপনকালে স্পিকার এ কথা বলেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্পিকার বলেন, সার্কভুক্ত দেশগুলোর আইনপ্রণেতাদের এই অঞ্চলে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার কাজে এগিয়ে আসতে হবে। ‘সার্ক খাদ্য ব্যাংক’ ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে স্থাপিত হলেও এর কাজ এখনো পুরোপুরি শুরু হয়নি।