সার্ক চেম্বারের সহসভাপতি হলেন মাহবুবুল আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম সার্ক চেম্বারের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাহবুবুল আলম ২০১৬-১৭ মেয়াদে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন চেম্বারের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত।