সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের বৈঠক শুরু হয়েছে
সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের দুই দিনের বৈঠক গতকাল শনিবার ঢাকায় শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির অগ্রাধিকারের ক্ষেত্রগুলো চিহ্নিত করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের এ দ্বিতীয় বৈঠকে প্রশাসনিক সংস্কার ও সুশাসন, নাগরিক সেবার মানোন্নয়ন ইত্যাদি বিষয় প্রাধান্য পায়।
প্রসঙ্গত, সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের প্রথম বৈঠক ২০০৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: বাসস জানায়, বৈঠকের আগে সার্ক মন্ত্রিপরিষদ সচিবরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর গণভবনের বাসভবনে দেখা করেন।
এ সময় শেখ হাসিনা সার্ক নেতাদের সিদ্ধান্ত বাস্তবায়নে দেশগুলোর প্রশাসনিক কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি এ অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য রাজনৈতিক নেতাদের নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে সার্ক দেশগুলোর সরকারি কর্মকর্তা, বিশেষ করে শীর্ষ কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।