সার্ক শীর্ষ সম্মেলন ইসলামাবাদে ৯-১০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯তম সার্ক শীর্ষ সম্মেলন আগামী ৯ ও ১০ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার নেপালের পোখারায় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের ৩৭তম সভায় ওই তারিখ চূড়ান্ত করা হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সভায় উপস্থিত ছিলেন। সার্ক সদস্যদের চার দিনব্যাপী ওই সভার গতকাল শেষ দিনের পর্ব উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী কামাল থাপার উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, অতীতে সার্ক সম্মেলন বাতিল হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রীরা প্রতি দুই বছর পর নভেম্বরে সার্ক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন। আগামী শীর্ষ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কামাল থাপা বলেন, ৯ ও ১০ নভেম্বর সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছে।