সার্ক শীর্ষ সম্মেলন ২৮-২৯ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৬তম শীর্ষ সম্মেলন আগামী ২৮-২৯ এপ্রিল ভুটানে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। খবর বাসসের।গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন-পরবর্তী আঞ্চলিক এই শীর্ষ সম্মেলনে নেতারা তাঁদের আলোচনায় জলবায়ু বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করবেন।কূটনৈতিক সূত্র জানায়, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক দেশ ভুটানের প্রায় ৪৫০ জন প্রতিনিধি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া ১৫০ সদস্যের গণমাধ্যম প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে।পর্যবেক্ষক হিসেবে চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, কোরিয়া প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মরিশাস ও ইরান সম্মেলনে যোগ দেবে।