সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানে অনুষ্ঠেয় আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সফররত ভুটানের অর্থমন্ত্রী লিয়নপো খান্ডু ওয়াংচুক গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় সাক্ষাত্ করেন। এ সময় ভুটানের মন্ত্রী সার্ক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণপত্র শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। খবর বাসস ও ইউএনবির।বৈঠকে তাঁরা বাংলাদেশ এবং ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।