সার্ক সম্মেলন শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
সার্ক সম্মেলন শেষে গতকাল শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল থেকে দেশে ফিরেছেন। গত ২৬ ও ২৭ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীষ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর বাসসের।
গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর কার্যলায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজটি নেপালের ত্রিভুবন বিমানবন্দর ছেড়ে আসে। নেপালের উপপ্রধানমন্ত্রী প্রকাশ মানসিং, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শাস ও নেপাল সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান।