সার্ক সিড ব্যাংক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ক ফুড ব্যাংকের পর এবার হচ্ছে সার্ক সিড ব্যাংক। সার্কের কৃষি ও পল্লি উন্নয়নসংক্রান্ত টেকনিক্যাল কমিটি এই সিড ব্যাংক স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। ১১-১২ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ সভায় এ অনুমোদন দেওয়া হয়।ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক সিড ব্যাংক স্থাপনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। কমিটি সূত্রে জানা গেছে, আগামী বছর জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় সার্ক কৃষিমন্ত্রীদের সভায় সার্ক সিড ব্যাংকের কাঠামো চূড়ান্ত করা হবে।কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক দুই দিনব্যাপী টেকনিক্যাল কমিটির সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা সভায় অংশ নেন। তথ্য বিবরণী।