সার্কাস থেকে ভালুক ও বাগডাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর গ্রামের একটি সার্কাস প্যান্ডেল থেকে গত সোমবার রাতে দুটি কালো ভালুক ও দুটি বাগডাশ উদ্ধার করেছে বন বিভাগ। রাতেই প্রাণীগুলোকে রাজশাহীতে নিয়ে আসা হয়।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম জানান, গুজিশহরে একটি সার্কাস প্যান্ডেলে প্রাণীগুলো প্রদর্শন করা হচ্ছিল। প্রদর্শন শেষে গোপনে প্রাণীগুলো নিকটবর্তী সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হতে পারে—এমন খবর তাঁরা পেয়েছিলেন। এ ছাড়া বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, অনুমোদন ছাড়া বন্য প্রাণী আটক রাখা, হত্যা, শিকার এবং ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। যাঁরা ওই সার্কাসে বন্য প্রাণী প্রদর্শন করছিলেন, তাঁরা কেউ অনুমোদনপত্র দেখাতে পারেননি। প্রাণীগুলো সম্পূর্ণ সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।