সার্কাস দেখে আতঙ্কে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী শহীদ সঞ্চৃতি আদর্শ ডিগ্রি কলেজ মেলায় গত রোববার রাতে সার্কাস দেখে আতঙ্কে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোহন প্রসাদ (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোহন পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী আবদুল করিমসহ সার্কাস দেখতে যাওয়া অনেকে জানান, রোববার রাত ১১টার দিকে একজন নারী ও ১০ বছরের একটি শিশু প্রায় এক শ ফুট উঁচুতে সার্কাস দেখাতে শুরু করে। একপর্যায়ে শিশুটিকে সেখান থেকে মাটিতে ফেলে দেওয়ার দৃশ্য দেখে মোহন চিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা গেছেন বলে চিকিৎসকেরা জানান। গত ১৮ জানুয়ারি থেকে কলেজটিতে ‘বুলবুল সার্কাস’ চলছে।
মোহনের মা সরস্বতী দেবী বলেন, ছোটবেলা থেকে মোহন খুবই শান্ত আর ভীতু প্রকৃতির ছিল। কখনো বাইরে আড্ডা পর্যন্ত দিত না।
সার্কাসের ব্যবস্থাপক জোবায়ের আলী বলেন, সার্কাসে সব সময়ই বিপজ্জনক কিছু কসরতসহ বাঘ, ভালুক, বিষধর সাপ নিয়ে খেলা দেখিয়ে দর্শকদের মন জয় করতে হয়। বিপজ্জনক খেলা দেখানোর আগে দুর্বল মনের মানুষেরা খেলাটি যেন না দেখেন, সে ঘোষণা দেওয়া হয়।