সার্কাসের হাতি নিয়ে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বিজয়মেলার সার্কাসের হাতি নিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। হাতি দিয়ে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন মুক্তিযোদ্ধা কমান্ডার। তবে তার দায়দায়িত্ব নিতে অস্বীকার করেছেন তিনি।শহরের বিভিন্ন দোকানি, পথচারী ও সাধারণ বাসিন্দারা অভিযোগ করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রায় ১৫ দিন আগে রাঙামাটি পুরাতন কোর্টবিল্ডিং মাঠে মুক্তিযুদ্ধের বিজয়মেলার আয়োজন করে। সেখানে সার্কাস প্রদর্শনীর জন্য দুটি হাতি নিয়ে আসা হয়। মেলার প্রথম দিক থেকে হাতিগুলোকে শহরের বিভিন্ন সড়কে বের করে দোকানি ও পথচারীদের কাছ থেকে টাকা নেওয়া শুরু হয়। প্রথম দিকে লোকজন আগ্রহভরে টাকা দিলেও এখন অতিষ্ঠ। অপরদিকে প্রথমে শুধু প্রধান সড়কে হাতি নিয়ে টাকা তোলা হতো। এখন বিভিন্ন পাড়া-মহল্লায় ঢুকে টাকা নেওয়া হচ্ছে। শহরের কলেজ গেট এলাকার যুবক আনান দেওয়ান অভিযোগ করেন, গত শুক্রবার সকালে একটি হাতি নিয়ে তাঁদের মহল্লায় ঢুকে রাস্তায় যাকে পেয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে টাকা নেওয়া হয়েছে। টাকা না দিলে বাড়ির গাছ ও বাঁশের বেড়া ভেঙে ফেলার উপক্রম করা হয়েছে। অনেকের কাছ থেকে ২০০-৩০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।জেলা প্রশাসনের একজন কর্মচারী বলেন, তিনি চম্পকনগর থেকে মোটরসাইকেলে বের হওয়ার সময় হাতি সড়কে অবরোধ করে। এ সময় তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান।