সার্কাসের হাতির হামলায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোল্লারহাটে সার্কাসের হাতির হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বলছেন, সার্কাসের হাতিটি হঠাৎ ছুটে এসে হামলা চালিয়েছে। তবে ঠিক কীভাবে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম হাতির হামলায় অন্তত দুজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।