সার্কিট হাউসে চুরির দায়ে ১৩ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সার্কিট হাউসে খাদ্যসচিবের দেহরক্ষী ও গাড়িচালকের মুঠোফোনসহ মূল্যবান মালপত্র চুরির ঘটনায় ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার ১৩ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন।কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, খাদ্যসচিব বরুণ দেব মিত্র গত শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসের পদ্মাকক্ষে রাত কাটান। ওই রাতে তার দেহরক্ষী ও গাড়ির চালকের সার্কিট হাউসের নিচতলার একটি কক্ষে ঘুমানোর ব্যবস্থা করা হয়। রাতেই সংঘবদ্ধ চোরেরা তাদের কক্ষের দরজা খুলে দুটি মুঠোফোন ও মূল্যবান মালপত্র নিয়ে যায়। শনিবার রাতে পুলিশ কুষ্টিয়া শহর ছাড়াও জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মালপত্র উদ্ধার করে।গতকাল বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ ও মোখলেচুর রহমান আদালত বসিয়ে ওই ১৩ জনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।