প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে সার্কের জন্য সময়োপযোগী এবং ফলপ্রসূ কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সার্কের কর্মকাণ্ড সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে, সময়োপযোগী, ফলপ্রসূ হতে হবে।’
গণভবনে গতকাল সোমবার সন্ধ্যায় সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপা সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।